পাবজি মোবাইলে জঙ্গল অ্যাডভেঞ্চার

৪ জুন, ২০২০ ১৩:৪১  
টিজারের পরে নতুন মোড যুক্ত হলো পাবজি মোবাইল গেমে। আগে থেকে চলা স্যানহক ম্যাপের সঙ্গে যুক্ত হয়েছে 'জঙ্গল অ্যাডভেঞ্চার' ম্যাপ। জঙ্গল ম্যাপে যোগ করা হয়েছে নতুন মেকানিজম এবং নতুন ফিচার। নতুন ফিচারের মধ্যে আছে আপডেটেড টোকেন, জঙ্গল ফুড এবং হট এয়ার বেলুন। নতুন জঙ্গল অ্যাডভেঞ্চার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ভার্সন এর জন্যই নিয়ে আসা হয়েছে। আগে থেকে যাদের সানহোক ম্যাপ ডাউনলোড করা নেই তাদের ক্লাসিক সেকশন থেকে আগে ডাউনলোড করতে হবে ম্যাপটিকে। আপাতত এই ম্যাপ ব্যবহার করতে পারবেন নির্দিষ্ট কিছু খেলোয়াড়। সব পাবজি মোবাইল খেলোয়াড়ের জন্য এই আপডেট আসতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ১৪২ এমবির এই ম্যাপটি নতুন জঙ্গল এডভেঞ্চার মোডের সঙ্গে আসবে। এই মোডে খেললে খেলোয়াড়দের সহজেই চিহ্নিত করে ড্রপ করা হবে। আর মোডের নাম দেখা যাবে ফোনের ডান দিকের কোনায়।